দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে এসে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে নিখোঁজ থাকা কিশোরীর মামা ভাগ্নি নিখোঁজের খবর জানিয়ে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭ ঘটিকায় ওই কিশোরী বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য বাড়ি থেকে থেকে বের হয়। রবিবার পর্যন্ত বাড়ি না ফেরায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।


