দিরাই সংবাদদাতা
দিরাইয়ে দিরাই থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও উপ পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জিত রায়’র আর্থিক সহযোগিতায় উপজেলার ৮৭ জন দরিদ্র গ্রাম পুলিশদের মাঝে শীতের কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে দিরাই থানা প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিশ্বজিত রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, প্যানেল মেয়র লিটন রায়, এসআই মিন্টু চৌধুরী, আব্দুস সত্তার, তপন দাস প্রমুখ।
- ‘উচ্চশিক্ষা, ক্যারিয়ার নির্দেশনা, আমাদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
- ফিরে দেখা ২০২২/হারিয়েছি যাদের


