দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সমাজ সেবক সুরঞ্জন কুমার রায়ের সৌজন্যে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান     অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরঞ্জন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া।
এছাড়াও বক্তব্য দেন দিরাই বাজার মহাজন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, মোহন চৌধুরী, মিলন মিয়া, রাজীব চৌধুরী, আব্দুল কাইয়ূম প্রমুখ।