দিরাইয়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তৈল, আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জন প্রতিনিধি ও জনগণের সাথে          আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের উদ্যোগে ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় এ আলোচান সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরেরকাগজ  প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ প্রতিনিধি ইমরান হোসাইন, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার আনিসুর রহমান সোহাগ, এনজিও প্রতিনিধি শুকুর মোহাম্মদ লাকী খাতুন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাহবুবুর রহমান, ইউপি সদস্য দুলাল মিয়া ও ইউপি সচিব আবদুল্লাহ প্রমুখ।