দিরাইয়ে জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হচ্ছে

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার বিভিন্ন হাওরে উপজেলা প্রশাসনের উদ্যেগে পানির পঁচা গ্যাস দূরীকরণে জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়েছে।
মঙ্গলবার দুপরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলার উদখল হাওর, উদখল বিল হাতনি বিল, জুরী পানজেরী, সরমংগলের জালিয়া বিলসহ বিভিন্ন হাওরে পানির পঁচা গ্যাস  দুর করতে এবং মাছের নিরাপদ অভয়াশ্রম টিকিয়ে রাখতে প্রায়      
২ হাজার কেজি জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামন পাভেল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দিরাই উপজেলা বিভিন্ন হাওরে তলিয়ে যাওয়া ধান পঁচে পানি দূষিত হয়ে আর পাড়ে ভেসে উঠছে মাছ। পানিতে পঁচা দুর্গন্ধে হাওরপাড়ের মানুষে শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে।
দিরাই উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, হাওরের পানির নিচে ব্যাপক পরিমাণে ধানগাছ পচে এমোনিয়া নামের এক প্রকার ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়েছে। এর প্রতিক্রিয়ায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। আমরা এ গ্যাস কমাতে বিভিন্ন হাওর ও বিলে জিওলাইট ও গ্যাসোলিন প্রদান করছি যাতে পানিতে এ গ্যাসের পরিমাণ কমে আসে।