দিরাইয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন সহ ১০ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা,              
 স্যানিটেশন, শিশু ও নারী উন্নয়ন, জঙ্গিবাদ প্রতিরোধ, যুদ্ধ অপরাধীদের বিচার, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সকল বিষয়ে প্রভূত  সাফল্য অর্জন করেছে।’
মঙ্গলবার সকাল ১১ টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল ইসলাম সরদার, জুবের সরদার দিগন্ত, মুজাহিদুল ইসলাম সর্দার, সৈদুর রহমান তালুকদার, আব্দুল বাছির সরদার, অশোক তালুকদার অপু, সজীব রশীদ চৌধুরী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)