বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের বাদাঘাট (দ.) ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা শামল বরণ আচার্য্য ও বাদাঘাট (দ.) ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে
উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের নাম বাদ দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্বচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত করে চাল বিতরণ করা হচ্ছে।


