দিরাই প্রতিনিধি
কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় দিরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলে’র সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, সমাজসেবা কর্মকর্তা বুলবুল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশুলী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, শিবলী আহমেদ বেগ, রেজুয়ান খান, রতন কুমার দাস, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের ছুটি বাতিল করে জরুরী ভিত্তিতে কর্মস্থলে যোগদান, প্রতিটি ইউনিয়নে তিনটি করে বন্যা আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (আগামীকাল) আজকের মধ্যে জরুরী বৈঠক করে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গ্রহণ করে।
- নবীনগর রাস্তা রক্ষায় শ্রমিকদের কাতারে ছাত্রলীগ নেতাকর্মীরা
- বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন ২৯ আগস্ট


