স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে নারী ফোরামের উদ্যোগে বীরঙ্গনা ও প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করে তুলতে গরু-ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা গণ-মিলনায়তনে অনুষ্ঠিত সম্পদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। একই অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে নারী উন্নয়ন ফোরামের সদস্যদেরও। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা ও ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী পলি বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।
সুনামগঞ্জ জেলাকে সঙ্গীতের মূর্ছনা আখ্যায়িত করে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর
মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম শুধু দিরাইকে নয় সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাইয়ে দিয়েছেন। এধরনের গুণীজন যেখানে রয়েছেন স্ইে স্থান কখনো পিছিয়ে থাকতে পারে না। গরু-ভেড়া যাদের দেওয়া হবে সেই নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, মা’র কাছে সন্তান যেমন নিরাপদ তেমনি পশু-পাখিকেও তারা খুবই আদর-যতœ করেন। কারণ কোনো মা’ই তার সন্তানকে অযতœ, অবহেলা আর অনাদরে ফেলে রাখেন না।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, এটা অত্যন্ত দৃশ্যমান এবং আয়বর্ধক একটি প্রকল্প। এই প্রকল্পটি প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিরঙ্গনা আলিফ জানের মতো অন্যান্যদের ভালো কাজের জন্য আরও উৎসাহিত করবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমকালের দিরাই-শাল্লা প্রতিনিধি টিপু সুলতান ও সুনামকণ্ঠের দিরাই প্রতিনিধি শামছুল ইসলাম কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
- দ. সুনামগঞ্জ বিলের পাহারাদার খুনের ঘটনায় আসামী গ্রেফতার
- দ. সুনামগঞ্জে এলসিবিসিই’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


