দ. সুনামগঞ্জে এলসিবিসিই’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে এলসিবিসিই’র ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নুর আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুর রকিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)র চীফ- নেহা কাপিল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমুনিকেশন এডভুকেসি এন্ড পার্টনারশীপের চীফ- এস সীমা ইসলাম, সিলেট অঞ্চল ইউনিসেফের সৈয়দ মিলকী। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জেলা এলসিবিসিই অফিসার বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, মাসুক মিয়া, এপি আই পরিদর্শক জাহিদুল ইসলাম, এএস ডির রায়শা আক্তার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মাও. ওয়ারিছ উদ্দীন, জসিম উদ্দীন, ইউপি সদস্যা রোকেয়া বেগম, এনজিও শরিকের মমতাজ বেগম, সমাজ সেবক মহিউদ্দিন প্রমুখ।