স্টাফ রিপোর্টার
দিরাইয়ে নাশকতা চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ বুধবার রাতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপার গ্রামের ইউপি সদস্য আমীর উদ্দিনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। এসময় গ্রামবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে তাদের আটক করেছে দিরাই থানা পুলিশ।
আটককৃতরা হলো জগন্নাথপুরের পাটলী মকরমপুর গ্রামের আহমদ রাজু (২৮), জিলানি আহমদ (৩৪), সজল মিয়া (২৯), একই উপজেলার কুবাজপুর গ্রামের হোসেন মিয়া (২২), মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর সদরের সাদেকপুর গ্রামের সমির হোসেনের ছেলে কামাল আহমেদ (২৯), কটালকোনা গ্রামের বাদল মিয়ার পুত্র সুজন মিয়া (২৫), গাইবান্ধা জেলার পুর্ব কোমলই গুদারা হাটের বাচ্চু মিয়ার পুত্র স¤্রাট (২৬), দিরাই উপজেলার সুরিয়ারপাড় গ্রামের বদরুল ইসলাম হামজা (২২), শাহীনুর মিয়া (১৮), শিপন মিয়া (২০), রুবেল মিয়া (২০), আশিকুর রহমান (২১)।
এঘটনায় বৃহস্পতিবার দিরাই থানার এসআই হুমায়ূন কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। দিরাই থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


