স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে প্রবাসীর সাথে প্রতারণা মামলায় এক ব্যবসায়ি গ্রেফতার হয়েছেন। সোমবার বেলা ২ টার দিকে সরদার কামাল হোসেন নামের ওই ব্যবসায়িকে থানা পয়েন্ট চত্ত্বর থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি পৌর এলাকার চন্ডিপুর গ্রামের মোক্তার হোসেন সরদারের ছেলে। উপজেলা রোডে রায়হান এক্সরে নামে তার একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর এলাকার আনোয়ারপুরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানের সাথে ৪০ লাখ টাকা প্রতারণা মামলায় সরদার কামাল হোসেন রানাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী প্রবাসী আব্দুল হান্নান বলেন, সপরিবারে তিনি লন্ডনে বসবাস করেন। মাঝে-মধ্যে কিছুদিনের জন্য বাড়ি আসেন। তিনি নাম স্বাক্ষর ছাড়া পড়ালেখা জানেন না। বিবাদী কামাল হোসেন রানাকে ব্যক্তিগত কর্মচারী হিসেবে বছর দুই আগে নিয়োগ করেন। নিয়োগের দু’মাসের মাথায় সে ৫০ হাজার টাকা দাবী করে। তিনি জনতা ব্যাংক দিরাই শাখার সঞ্চয়ী হিসাব নং ৫১৬৮ থেকে ০৩২৫৬৪২ নং চেকে স্বাক্ষর করে তার হাতে দেন এবং টাকার অঙ্কের স্থলে ত্রিশ হাজার লিখতে বলেন। কিন্তু ব্যক্তিগত কর্মচারী তার সাথে প্রতারণা করে চেকে ৩০ হাজারের স্থলে ৪০ লাখ লিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ডিজঅনার হয়। এ সময় তিনি লন্ডন অবস্থান করছিলেন। প্রবাসী অভিযোগ করেন, ব্যাংক থেকে চেক ডিজঅনারের পর তার নিয়োগকৃত কর্মচারী এন আই এ্যাক্টের বিধান অনুযায়ী লিগ্যাল নোটিশ প্রদান করেন। এমনকি ৪০ লাখ টাকা দাবি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিরাই জোনে দায়ের করেন (সি আর ০৬/১৬) মামলা। গত মাসে তিনি দেশে আসেন এবং আদালত থেকে জামিন নেন। গত রোববার তিনি থানায় সরদার কামাল হোসেন রানার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নং ২৪। ওই মামলায় রানাকে গ্রেফতার করে পুলিশ।
- নির্দেশিকা সংশোধনের পর নতুন এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পিবিএস কর্মকর্তা ও কর্মচারী সমিতির মানববন্ধন


