দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিরাই উপজেলা গণমিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ’র উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের সহকারী কো অর্ডিনেটর এসএমএ রাকিব, জোনাল ম্যানেজার খন্দকার মিজানুর রহমান, এলাকা ব্যাবস্থাপক মোঃ নুরে আলম, মনসুর আলী, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ বেসরকারী উন্নয় সংস্থার বিভিন্ন শাখা ব্যবস্থাপক বৃন্দ।