আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাইয়ে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের উদ্যোগে দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাটি বাংলা বাউল একাডেমীর সভাপতি করিম গবেষক বাউল শাহ আব্দুল তোয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী ইফতেখার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রতি রঞ্জন দাস, জাগো দিরাইয়ের সভাপতি আবুল কাসেম চৌধুরী, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, আবুল হাসেম ভুইয়া, ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, কন্ঠশিল্পী দুলী রানী তালুকদার, হাসান চৌধুরী, আবুল হোসাইন, মাহবুব হোসেন, হেলু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে করিম গবেষক শাহ আব্দুল তোয়াহেদ বলেন, ‘দেশের
লাখো লাখো করিম ভক্তের কাছে তিনি ছিলেন পীর-মুর্শিদ, আর ভক্তের কাছে পীর-মুর্শিদের মৃত্যু হয় না। শুধু আধ্মাতিকতায় নয় জাগতিক বিষয়ে শাহ আবদুল করিমের সৃষ্টি কোনো অংশেই কম নয়। সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন। উনার সৃষ্টিকে আজ আর শুধুই স্মরণ নয় লালন, পালন ও বুকে ধারণ করা প্রয়োজন। তাহলেই করিম সৃষ্টির স্বার্থকতা হবে।’
শাহ আাব্দুল করিম মিউজিয়াম ও একাডেমী স্থাপনেরন উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিকভাবে করিম সৃষ্টিকে তুলে ধরতে পারলে জাগতিক বিষয় আলোকিত হবে, কল্যাণ হবে মানুষের। মানুষ হয়ে মানুষকে কষ্ট না দেওয়াটাই মানুষের বড় ধর্ম এ সত্যই শাহ আবদুল করিম লেখার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন শোষকের বিরুদ্ধে, দিয়েছেন বিপ্লবের ডাক। প্রেম দিয়ে শত্রুকে জয় করা এবং সম্প্রীতির শিক্ষা দিয়েছেন শাহ আবদুল করিম।
সকালে শাহ আব্দুল করিমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিবসের সূচনা হয়। বাদ জোহর সমাধিস্থলে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে শাহ নূর জালালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় করিম ভক্তরা।
উল্লেখ্য, ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আশেকানদের শোক সাগরে ভাসিয়ে দেহ ত্যাগ করেন।
এদিকে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে আলোচনা সভা করেছে জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তরেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, ছাত্র নেতা সচীন পাল, সাইদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


