দিরাইয়ে শতাধিক পরিবারকে ত্রাণ পৌঁছে দিলো ফ্রেন্ডস ক্লাব

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কর্মহীন অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী ত্রাণ পৌঁছে দিয়েছে ফ্রেন্ডস ক্লাব। স্বদেশ-বিদেশ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্য তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কাজের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লা।
এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, ফ্রেন্ডস ক্লাবের সমন্বয়কারী আবু হানিফ চৌধুরী, ফয়সল তালুকদার, কিবরিয়া সরদার, হেলু মিয়া প্রমুখ।