দিরাই প্রতিনিধি
দিরাইয়ে হাজী আবদুল বারিক ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে ও দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সাধারণ সম্পাদক এবং ট্রাষ্টের পৃষ্ঠপোষক নজরুল ইসলামের সহযোগিতায় দরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের ১২০
জনকে এই শীতবস্ত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়। আবদুস সালাম মিয়ার সভাপতিত্বে এবং কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর খোসনামা বেগম, দিরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, প্রধান শিক্ষক অসীম চৌধুরী, শহিদুল ইসলাম, আবদুল বদর, মুজাহিদুল ইসলাম সরদার প্রমুখ।


