দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ঠ সহচর সুফি মিয়ার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ শোকসভার আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং মিলন মিয়া ও সফিকুল চৌধুরী টিটু মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র
মোশাররফ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. সামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার তালুকদার।
বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ও যুবলীগ নেতা মোহন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা বলেন,ছুফি মিয়ার মৃত্যুতে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি, যার অবদান অতুলনীয়, তিনি আজন্ম শিক্ষা ও সামাজিক আন্দোলনে নিবেদিত ছিলেন, ভাটি এলাকার শিক্ষার আন্দোলনকে বেগবান করেছেন ছুফি মিয়া। ছুফি মিয়া একজন জনপ্রিয় লোক ছিলেন, তিনি তিন তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা। যে শিক্ষা প্রতিষ্ঠান আজ ভাটির জনপদকে আলোকিত করেছে।


