দিরাইয়ে হত্যা মামলার আরো ১০ আসামির আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার
দিরাইয়ে একটি হত্যা মামলার আরো ১০ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে এরা আত্মসমর্পন করেন।
আত্মসমর্পণকারীরা হলো আসামি ফিরোজ আলী তালুকদার (৬০), রাজিব তালুকদার (২৫), তৈয়বুর তালুকদার (৩৫), রিয়াজ তালুকদার (২২), এবাদুল তালুকদার (৩০), স্বাধীন তালুকদার(২৫), বছু তালুকদার (৫০), নেজাবুল তালুকদার (২১), সবুজ মিয়া (৩৬) ও মামুন তালুকদার (২৫)।
পুলিশ জানায়, গত ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহমূলক (৪০) নিহত হয়। পরে নিহতের ভাই সামছুল হক বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ মঙ্গলবার সকালে দিরাই থানায় এসে আত্মসমর্পণ করেন ৩২ জন। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার আরো ১০ জন আসামি থানায় এসে আত্মসমর্পণ করেন।
দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, হত্যা মামলার আরো ১০ আসামি আত্মসমর্পণ করেছে, আমরা তাদের আদাালতে পাঠিয়েছিলাম । আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।