দিরাই-শাল্লা উপ নিবার্চন জেলা যুবলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ সুনামগঞ্জ ২ (দিরাই- শাল্লা) আসনের উপ- নিবার্চনে প্রচার কাজে অংশ গ্রহণের লক্ষে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা যুবলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের       
সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য অ্যাড. রনক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.আহমদ আল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সিলেট মহানগরের  যুবলীগের আহবায়ক আলম খান মুফতি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজাম্মান সেন্টু ও খন্দকার মনজুর।
এছাড়াও বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, দ. সুনামগঞ্জ যুবলীগের আহবায়ক অ্যাড. বোরহান উদ্দিন দোলন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দিপ্ত তালুকদার টিটু, দিরাই উপজেলার যুবলীগের সভাপতি  রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, রফিনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সুহেল, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, দিরাই উপজেলার জগদল ইউনিয়ন যুবলীগের আহবায়ক সালাউদ্দিন সেলিম, ভাটিপাড়া ইউনিয়নের যুবলীগের আহবায়ক সালাউদ্দিন কাজী প্রমুখ।