স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ৯৭ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলা এল.জি.ই.ডির বাস্তবায়নে দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়র হোসেন, জেলা জাপা নেতা মো. আব্দুর রশীদ, মো. মনির উদ্দিন মনির, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, জাপা নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল আলী, জাহাঙ্গির হোসেন, সফিকুল ইসলাম,আব্দুল মনাফ, নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী মাস্টার, মোচ্ছাদিক আহমদ রুমেল, এনাম আমদ, ইউপি সদস্য মো. এমরান হোসেন, মোহন মিয়া, ফয়জুল মিয়া, শামসুল আলম বাবর, জাপা নেতা মো. শাহিন আহমদ মিন্টু প্রমুখ।
পরে মইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।


