স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রবিবার সাড়ে ১২ টায় আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজনের সাধারণ সম্পাদক আলী হায়দারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের সভাপতি অ্যাড. হোসেন
তওফিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাছুম হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিনা চৌধুরী রুবি, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সুজনের নির্বাহী কমিটির সদস্য নূরুল হাসান আতাহার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুজনের সদস্য সোয়েব আহমদ, দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারি আব্দুল হালিম, ম্যানেজার একে কুদরত পাশা প্রমুখ।


