দুর্গত এলাকা ঘোষণার দাবিতে দ. সুনামগঞ্জ বিএনপির মানববন্ধন

ইয়াকুব শাহরিয়ার
টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙ্গে জেলার প্রায় সকল হাওর তলিয়ে যাওয়ায় এ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলাবাজার বাসস্ট্যান্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা          
বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফারুক আহমদ, রওশন খান সাগর, আবুল খয়ের, সলিবনূর বাচ্চু, দিদার চৌধুরী ও মাস্টার শফিকুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. শহিদুজ্জামান চৌধুরী, সাবেক এপিপি সৈয়দ সাদেকুজ্জামান, অ্যাড. বেলাল আহমদ বকুল, অ্যাড. রুহুল আমীন, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস আলী, আরাফাত আলী, আওলাদ হোসেন, জয়নাল আবেদীন, মতিউর রহমান, ফখরুদ্দিন কনুশাহ্, জাফর সাদেক লেবু, তফজ্জুল হোসেন, নুরুল ইসলাম, আবদুর রউফ মাস্টার, সিতু মিয়া, নূর উদ্দিন, আছকির আলী, জিয়াউর রহমার, আসাদুজ্জান আছাদ, তোফায়েল আহমদ, খলিলুর রহমান,  শহিবুর রহমান, যুবদল নেতা আঙ্গুর মিয়া, সুমন মিয়া, হাসান আহমদ, আক্তারুজ্জামান, কয়েস আহমদ, হুমায়ূন কবির, রিপন আহমদ, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, লিটন আহমদ, মানছুর আহমদ, ইয়াহিয়া আহমদ, পায়েল আহমদ, জলিল আহমদ, হারুনুর রশিদ, নাদির আহমদ, আলী আমজদ, কাউছার আহমদ ও শব্দেননূর আহমদ সাগর প্রমুখ।