সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা এবং পাউবো কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার বেলা ১১টায় আলফাত স্কয়ারে সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে এবং সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. ড. মফচ্ছির মিয়া, মো. মনির উদ্দিন, আব্দুল কাদির শান্তি মিয়া, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক আল-হেলাল, সেলিম আহমেদ তালুকদার, জসিম উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাইয়্যুম, সাংবাদিক বিন্দু তালুকদার, মো. শফিকুল ইসলাম, জাকারিয়া জামান তানভীর, মহিবুর রহমান প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কৃষকদের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গোপীকারঞ্জন বাচ্ছু, সাবেক ইউপি সদস্য সুনাধন দে, আবুল কালাম, মোশারফ হোসেন, সেনিটারি ব্যবসায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক আলা উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, আব্দুর রহিম মনু, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
সদর উপজেলা ছাত্রলীগ
‘হাওর বাচাও কৃষক বাঁচাও’, ‘কেউ খাবে কেউ খাবেনা তা হবেনা’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষা বাঁধে ঠিকাদারদের দুর্নীতি অনিয়ম ও হাওরের ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদর উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুহেল আহমদ বাবুর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকসার ইবনে আজিজ পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিন্দু তালুকদার, সুহেল, শুভ, শিমুল, ওসামা প্রলয়, জামিল, জহিরুল, হাবিব, হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা একই সাথে বাঁধ নির্মাণে অনিয়মের সাথে জড়িত দুর্নীতিবাজ পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন।


