কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. রফিক চৌধুরী বলেছেন,‘সঠিক সময়ে বেরিবাঁধ না দেওয়ার কারণে সুনামগঞ্জ জেলার কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন নি। ভাটি বাংলার শস্য ভান্ডার খ্যাত সুনামগঞ্জ জেলার কৃষকরা ফসল হারিয়ে আজ পথে বসেছে। সরকারি দলের নেতারা ও পানি উন্নয়ন বোর্ড যোগসাজসে বেড়িবাঁধ না দিয়ে লুটপাট করেছে। সময়মত বেড়িবাঁধ নির্মাণ করা হলে সুনামগঞ্জের লাখ লাখ কৃষক পথে বসতো না।’ তিনি আরো বলেন, যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করা হোক। প্রেস বিজ্ঞপ্তি


