দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতি সভা

জগন্বাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম সারোয়ার, বিদ্যুৎ কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সাংবাদিক অমিত দেব, আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বণিকসহ ‌বিভিন্ন মন্ডপের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।