সহজ জয় পেল আরপিননগর

স্টাফ রিপোর্টার
আয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে সহজ জয় পেয়েছে আরপিননগর একাদশ। মঙ্গলবার বিকাল ৩টায় জুবিলীয়ান ব্রাদার্সের মুখোমুখি হয় আরপিননগর একাদশ। খেলায় ৯-০ গোলে জয়লাভ করে আরপিননগর একাদশ। কুটি ৪টি, রাসেল ৩টি, মাহবুব ১টি ও ইকবাল ১টি গোল করেন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা ৫ মিনিটের মধ্যে আরপিননগর একাদশকে এগিয়ে দেন মাহবুব গোল দেন। এরপর ১৫ মিনিট, ২৪ মিনিট, ৪৩ মিনিট ও ৪৬ মিনিটে ৪ গোল করেন কুটি, ২৬ মিনিট, ৩৩ মিনিট ও ৬১ মিনিটে ৩ গোল করেন রাসেল এবং ৬৬ মিনিটে সর্বশেষ গোল করেন ইকবাল। তবে একাধিকবার আরনিননগরের গোলমুখ খোলার মত আবহ তৈরি হলেও কাঙ্খিত গোল পাননি জুবিলীয়ান ব্রাদার্সদের খেলোয়াড়রা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরপিননগর একাদশ টিমের খেলোয়ার কুটি।
এদিকে খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর আহমদ নুর, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নূর, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাছ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, (১,২,৩) সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, সামিনা চৌধুরী মনি, পিয়ারা বেগম।
আরপিননগর একাদশ
কামরুল, ফাহিম, মোবারক, ইকবাল, নোহাশ, মাইকেল, কামরুল, মামুন, রুবেল, আলমগীর, রাসেল ও কুটি।
জুবিলীয়ান ব্রাদার্স একাদশ
শরীফ সোহাগ, নিশাত, মহিবুর, তন্ময়, শরীফ জীবন, ইউনুস, সুহেল,মোজাম্মেল, সালমান, মামুন, কবির।
বুধবার বিকাল তিনটায় নগর এফ.সি’র মুখোমুখি হবে বাদাঘাট ফুটবল ক্লাব।