স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্গাপূজা উদযাপনের জন্য শুভেচ্ছা বরাদ্দের চেক হস্তান্তর করা হয়েছে। এসময় জেলার ১১১ টি পূজা মণ্ডপকে ৫ লক্ষ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
শনিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সুনামগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে এই চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার পিকে চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিম বণিক, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবিন আচার্য্য, জগন্নাথ বাড়ি মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি ধুর্জটি কুমার বসু, রামকৃষ্ণ মিশনের সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সাধারন সম্পাদক যোগেশ^র দাশ, জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐকৗ পরিষদের সভাপতি দীপক ঘোষ, জেলা পূজা উদাযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক প্রমুখ।


