দুর্নীতি দমন কমিশনের সচিব আসছেন আগামীকাল

স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সুনামগঞ্জে আসছেন আগামীকাল ২৭ ডিসেম্বর শুক্রবার। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব নাহিয়ান আহমেদ।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা, বেলা সাড়ে ১১টায় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন, দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন তিনি ।
২৯ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় ছাতক উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন তিনি।