স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃক দুর্যোগের ঝুঁকি হ্রাস ও পারিবারিক পর্যায়ে পরিকল্পনা প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা সদর অফিস কর্তৃক আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন স্যানক্রেড উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানক্রেড ফ্যাসিলেটেটর হালিমা আক্তার ও সেলিনা আক্তার প্রমুখ।
কর্মশালায় তাহিরপুর সদর ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।


