দূর দূর করে না যে, তারে দিমু..

এনামুল হক জুবের
হিজরাদের দূর দূর করে না যে, তারে ভোট দিমু। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ কেন্দ্রের বাইরে দেখা হয় এই কেন্দ্রের ভোটার সরলা হিজরার সঙ্গে। সরলা বললো,‘ভোটের জন্য টাকা নেইনি কারো কাছ থেকে। দল-টলও এতো বুঝিনা, যে আমরারে দেখলে দূর দূর করে না, তারে ভোট দিমু’। সরলা ছাড়াও এই কেন্দ্রে আরো ৯ জন হিজরা ভোটার রয়েছেন এবং তারা সকলে ঐকমত্যের ভিত্তিতে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সরলা।
সরলা জানায়, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৫ জন হিজরা রয়েছে, ভোট তুলতে নাম দিয়েছিল সকলেই। কিন্তু ভোটার তালিকায় জমিলা হিজরা, রতœা হিজরা, নদী হিজরা, কহনুর হিজরা, সরলা হিজরা, নন্দিনি হিজরা, বিপুলা হিজরা, মুক্তি হিজরা ও সাজু হিজরা’র নাম ওঠেছে।