ধর্মপাশা প্রতিনিধি
‘ভোট কেন্দ্র দখল করে এক সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালটে সীল মারছেন’- এমন গুজবকে কেন্দ্র করে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ধর্মপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী- পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভোট কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
জানা যায়, ওই ইউনিয়নের ৫নং নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মাহফুজুল ইসলাম বল প্রতীকে ও বাবলু মিয়া তালা প্রতীকে নির্বাচনে অংশ নেন। ভোট গ্রহণ চলাকালে কে বা কারা ‘ভোট কেন্দ্র দখল করে এক সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালটে সীল মারছেন’ এমন গুজব রটালে মাহফুজুল ইসলাম ও বাবলু মিয়ার কর্মী সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রেহান উদ্দিন, তানিয়া আক্তার, সায়েব মিয়া, শাহ পরাণ, লিটন, মুখলেছ, শাহ আলমসহ অন্তত ১৮ জন আহত হন।
ওই ভোট কেন্দ্রসহ আরও ছয়টি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো.মনসুর উদ্দিন বলেন, কোনো এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালটে সীল মারছেন এমন গুজব কেন্দ্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
- দূর দূর করে না যে, তারে দিমু..
- তাহিরপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা- আ.লীগ চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৩


