দেওয়াননগর গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মরা সুরমা নদীর প্রবল ভাঙন থেকে সুনামগঞ্জ সদর উপজেলার দেওয়াননগর গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামের সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে গ্রামের উত্তর পাশের নদী পাড়ে এ মানববন্ধন পালিত হয়। এতে ক্ষুদে স্কুল শিক্ষার্থীসহ গ্রামের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে মরা সুরমা নদীর তীব্র ভাঙনে গ্রামটি বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে ভাঙ্গনের কবলে     পড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, মসজিদ, ঈদগাহ বিলীন হয়ে গেছে। অনেকে ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা জীবন যাবন করছে। বর্তমানে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়া গ্রামের মানুষে আতঙ্কে রয়েছেন। কিস্তু ভাঙন রোধে এ পর্যন্ত সরকারি  কোন উদ্যোগ নেয়া হয়নি।  
তারা দাবি করেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনই উদ্যোগ নেয়া না হলে কয়েক হাজার মানুষের অধূষিত গ্রামটি নদীগর্বে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যেরও হস্তুক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুস ছাত্তার, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, খমর উদ্দিন, আব্দুস শহীদ  আব্দুল ওয়াদুদ, আননাছ আলী, মোহাম্মদ আলী, রায়হান উদ্দিন , হোসেন আহমদ প্রমূখ ।