Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠাবার্ষিকী পালন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সাবেক সিভিল সার্জন ডা.সৈয়দ মোনাওয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ক্রীড়া সংগঠক দিলারা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মি, সমাজকর্মী নির্মল ভট্টাচায্যর্, কবি ইকবাল কাগজী, জেলা কলেজ—বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. আহমদ নুর, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, ব্যাংকার গোলাম আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ—সভাপতি কুলেন্দু শেখর দাশ, দৈনিক কালেরকন্ঠ ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম, পৌর কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, সাংবাদিক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, সমাজকর্মী মো. নুরুল হাসান আতাহের, পৌর কলেজের প্রভাষক মো. মানিক উল্লা, চ্যালেন ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদ মনি, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, সাংবাদিক সোহানুর রহমান, একে মিলন আহমদ, মো. আফজাল হোসেন, মো. মামুন মুনসী, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্য লুৎফুর রহমান লাবিব, আবু হামজা, রুহিত আহমেদ, আলী আজগর, ইজাজুল হক রবিন, তনুশ্রী দাস, মনোয়ারা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের সীমাহীন ভালবাসায় দৈনিক ইত্তেফাক দীর্ঘ পথ চলার প্রেরণা পেয়েছে। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবি মিটিয়ে এসেছে। পরে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ বছর উদযাপন করেন অতিথিরা।