স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের (৩য় ধাপে) গৃহনির্মাণের ভূমি সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
রবিবার পরিদর্শনকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গৃহ নির্মাণের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রস্তাবিত ভূমি ঘুরে দেখেন এবং নির্বাচিত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
- ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসেন্ট ট্রেন্ডস এন্ড প্র্যাকটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বাংলা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি হলেন আল হাবিব


