বাংলা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি হলেন আল হাবিব

স্টাফ রিপোর্টার
বেসরকারি টেলিভিশন বাংলা টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আল হাবিব।
গত ২৮ জুলাই বৃহস্পতিবার বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস, মফস্বল ইনচার্জ সালাউদ্দিন বাদল ও ডিস্ট্রিবিউশন ম্যানেজার মীর শিহাব উদ্দিন রাসেল তার হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন।
আল হাবিব বলেন, পথ চলার এই নতুন যাত্রায় সকলে দোয়া ও ভালোবাসা চাই। সংবাদ বিষয়ে যে কোন তথ্য দিয়ে [email protected] ও ০১৩০৮৩৬৭৩৭৩ যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
এদিকে তার এই নিয়োগে সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।