দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অবৈধভাবে পল্লীবিদ্যুৎতের সংযোগ নিয়ে পানির পাম্প দিয়ে জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম মো. খোকন মিয়া (১৮)। সে একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইলছড়া হাওরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নিহতের স্বজন ও গ্রামবাসি গিয়ে বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে যুবক কে উদ্ধার করে স্থানীয় বাংলাবাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় পল্লী চিকিৎসক ডা. কাজি শাহজাহান মিয়া তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


