দোয়ারাবাজার প্রতিনিধি
হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ, রেণু পোনা নিধন বন্ধে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) তুষার কান্তি বর্মনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, বিআরডিবি অফিসার শাহীনুর রহমান, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, মৎস্যজীবী ব্যবসয়াী সমবায় সমিতির সভাপতি কবির আহমদ, সহসভাপতি জমশিদ আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, মা মাছ ও পোনামাছ নিধন ঠেকাতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এখন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
- বাংলাদেশ-ভারত হাইকমিশনের যৌথ উদ্যোগ/লন্ডনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
- ছাতকের বাগবড়ি স্কুলের সভাপতি পদে হুমায়ূন আহমদ সোহেল নির্বাচিত


