ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুর্শী সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করার পর হলরুমে ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যাপক, দক্ষিণ কুর্শী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনির সভাপতিত্বে ও সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার ও ইউপি সেচ্চাসেবক লীগের সভাপতি শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সংবর্ধিত অতিথি আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া। বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মনির উদ্দিন, হায়দার আলী রাজু, আব্দুল হক তালুকদার, শিক্ষক কিবরিয়া আলম, সজিবুর রহমান সজিব প্রমুখ। সভায় যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন বিদ্যালয়ের রাস্তায় ফটক নির্মাণের প্রতিশ্রুতি দেন। এসময় জার্মান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জার্মান আ.লীগের সহ-সভাপতি সুরুজ আলী মুজাহিদ। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
- ড. সাদিকের অন্তরঙ্গ আড্ডায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
- আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ওবায়দুল কাদেরের সতর্কতা


