দোয়ারাবাজারে এক শিশুকে বলাৎকার বখাটেকে পুলিশে সোপর্দ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় মোকামের উরস মোবারক অনুষ্ঠানে ১৪ বছরের শিশু বলাৎকারের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। বলাৎকারী লেচু মিয়া নামের একজনকে পুলিশ আটক করেছে। আটককৃত লম্পট লেচু মিয়াকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের       
নৈনগাঁও গ্রামে প্রতি বছরের ন্যায় গত শুক্রবার রাতে সন্তু-শাহ পীর সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরস চলছিল। রাতে প্রকৃতির ডাকে মাজারের উত্তর পাশে পুকুর পাড়ে যাবার পর উরসে আসা ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাঁশটিলা গ্রামের ১৪ বছরের এক শিশুকে জোর পুর্বক  ২ লম্পট মিলে পালাক্রমে বলাৎকার করে। এসময় তার চিৎকার শুনে নোয়ারাই ইউপির ইউপি সদস্য মির্জপুর গ্রামের লিয়াকত আলী ঘটনাস্থলে গিয়ে ছাতক উপজেলার আইন্দারগাঁও গ্রামের হাজী মো. ওয়ারিছ আলীর পুত্র লেচু মিয়া (২৫)কে আটক করে। তবে একই গ্রামের মো. হাবীবুর রহমানের পুত্র মো. আকিল মিয়া(২৫)ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। লেচু মিয়কে আটক করে মাজার শরিফ পরিচালনা কমিটির কাছে নিয়ে গেলে কমিটির লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন। এঘটনায় শিশুর পিতা বাদি হয়ে দোয়ারা থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত লেচু মিয়ােেক আদালতে প্রেরণ করা হয়েছে
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দোয়ারা থানার ওসি সুশিল রঞ্জন দাস।