হোটেল শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব দাসকে আহবায়ক, লিলু মিয়া ও মহিবুর রহমান কে যুগ্ম আহবায়ক করে সর্ব সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক        
 আনোয়ার হোসেন বলেন, ‘আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকুরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা’। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী হোটেল সেক্টরে নিয়োগ পত্র, পরিচয় পত্র ও নি¤œতম মজুরি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। প্রেস বিজ্ঞপ্তি