দোয়ারাবাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ শ্লোগান সামনে রেখে দোয়ারাবাজার থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ দেব দুলাল ধর’র সভাপতিত্বে এবং এস আই পান্না লাল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দোহালীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মো. রহমত আলী, উপজেলা শ্রমিকলীগে সভাপতি ইউপি সদস্য তাজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আপ্তর আলী, আনফর আলী, কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন। উপস্তিত ছিলেন গোলাম মোস্তফা, আব্দুল মতিন,আরফাত আলী, জিয়াউল মিয়া, আব্দুল জলিল, এ এস আই মো. আবু নাঈম, এ এস আই তাজ উদ্দিন।