দোয়ারাবাজারে জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গণসংযোগ করেছেন জাপা নেতা জাহাঙ্গীর আলম। শুক্রবার দিনব্যাপী উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাঠাখালিবাজার, শ্যামলবাজারসহ বিভিন্ন এলাকায় জাপা’র মনোনয়ন প্রত্যাশী এই নেতা দিনব্যাপী গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতকে শক্তিশালী করে ছাতক-দোয়ারাবাজার আসনে আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করুন।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, সাংবাদিক এম এ করিম লিলু, দরবেশ আলী, স্বাধীন মিয়া, কলমদর আলী, শফিকুল ইসলাম, আজিজুর রহমান, ফরিদ মিয়া, হাজী সমছু মিয়া প্রমুখ।