তাহিরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার) ২৩টি ইউনিয়নের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় তাহিরপুর সদর ইউনিয়ন কে ৫-৪ গোলে হারিয়ে বিজয়ী হয় শ্রীপুর উত্তর ইউনিয়ন।
শনিবার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির তাহিরপুর উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলখাছ উদ্দিন খন্দকারেরর সভাপতিত্বে ও সদস্য সচিব বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেনের সঞ্চালনা বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, টুর্নামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার প্রমুখ।