দোয়ারাবাজারে টেকসই উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ন্যান্স প্রজেক্ট স্থানীয় সরকার বিভাগের জেলা ফ্যাসিলেটিটর জিল্লুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাউর রহমান, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশীদ সরকার, পিআইও এসএম এ করিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়েবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সালাহ উদ্দিন, ডা. একেএম সাইফুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ প্রমুখ।