দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক আহমদ, উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার সুয়েবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশীদ সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাউর রহমান, পিআইও এসএম এ করিম, উপজেলা বন কর্মকর্তা সালাহ উদ্দিন, ডা. একেএম সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান প্রমুখ।


