দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পল্লী থেকে ৪০ হাজার নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে সিএনজি করে নকল আকিজ বিড়ি বিক্রির সময় আকিজ কোম্পানির কর্মচারী ও স্থানীয় জনতা বিড়িগুলো আটক করেন। দীর্ঘ দিন দরে মূল আকিজ বিড়ির ব্র্যান্ডরোল নকল করে নি¤œমানের এসব বিড়ি বিক্রি করে আসছিল একটি চক্র। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আকিজ কোম্পানির দোয়ারাবাজার মার্কেটিং প্রতিনিধিগণ নকল বিড়ি আটক করেন।
বুধবার কোম্পানীর এরিয়া ম্যানেজার মৃদুল কান্তি রায় ও জাউয়া ছাতক এরিয়া ম্যানেজার মো.খাইরুল ইসলাম দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নকল বিড়ি আটকের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জব্দকৃত ৪০ হাজার নকল বিড়ি মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা সম্মুখে পুড়িয়ে দেন।


