Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারাবাজারে পাউবোর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারাবাজারে পাউবোর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সুরমার ইউনিয়নের কানলার হাওরে ২৩ লাখ ৮৯ হাজার টাকা ব্যায়ে ফোল্ডার-৩ এর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ও উপজেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সচিব আবু সায়েম সাফিউল ইসলাম, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সমসের আলী মন্টু, সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সুরমা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, কৃষক আশক আলী, আইননুদ্দিন, জয়নাল আবেদিন, আতাবুর রহমান ফরাজী, আকাশ ফরাজী, আব্দুল হান্নান বাবুল প্রমুখ।