দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষাইরগাঁও গ্রাম থেকে মুক্তিযোদ্ধা কালাশাহ’র (৭৫) লাশ উদ্ধার করা হয়। তিনি দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের মৃত. আব্দুল বারিকের পুত্র।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কালাশাহ দীর্ঘদিন ধরে উষাইরগাঁওয়ে তার মেয়ের বাড়িতে থাকতেন। রবিবার ভোর চারটার দিকে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান মুক্তিযোদ্ধা কালাশাহর স্ত্রী। পরে বীর মুক্তিযোদ্ধা কালঅ শাহ কে বসতঘরের ভেতরের বারান্দায় কালাশাহের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মুক্তিযোদ্ধা কালাশাহের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলার ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে এখন ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।