দোয়ারাবাজারে ভারতীয় চা পাতাসহ চোরাকারবারী গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ডিবি পুলিশের অভিযানে ২০ বস্তা ইন্ডিয়ান চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে আতিকুর রহমান এর বাড়ি থেকে ভারতীয় চাপাতাসহ তাকে আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান কলাউড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।
ডিবির কার্যালয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামে এক চোরাকারবারীকে আটকসহ ২০ বস্তা ভারতীয় চা পাতা জব্ধ করা হয়। জব্ধকৃত চা পাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির পুলিশের এস আই শামীম আকঞ্জী। আমরা খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে চা পাতা সহ আটক করতে সক্ষম হই।