স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ১৯৯৯ সালে মধ্যনগর উপজেলাটি প্রথম উত্তাপিত হয় তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত আলহাজ¦ আব্দুছ সামাদ আজাদের প্রচেষ্টায়। ২০০১ সালে নিকারের ৮৬তম বৈঠকে পূর্ণাঙ্গ উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুমোদিত হয়। পরবর্তীতে ২০০৩ সালের ৮৮তম নিকারের বৈঠকে বিভিন্ন কারণ দেখিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে তা বাতিল করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১১৭তম নিকারের বৈঠকে মধ্যনগর থানাকে মধ্যনগর উপজেলা ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ড. জয়াসেন গুপ্তা ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার রব্বানীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা কাজ করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এলজিইডি মন্ত্রী এবি তাজুল ইসলামের নেতৃত্বে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের প্রচেষ্টায় নিকারের সভায় মধ্যনগর উপজেলাটি উত্তাপন করায় তিনি ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, অচিরেই এটি গেজেট আকারে প্রকাশিত হয়ে দ্রুত কার্যক্রম শুরু হবে।


